রেড পাম্পকিন বিটল (Red Pumpkin Beetle)

 

 

রেড পাম্পকিন বিটল (Red Pumpkin Beetle)

পোষক: মিষ্টি কুমড়া, লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, কাঁকরোল, শশা, করলা, কুমড়া জাতীয় সবজি প্রভৃতি।

লক্ষণঃ

১. পূর্ণাঙ্গ পোকা পাতা ছিদ্র করে খেয়ে ফেলে।

২. ফোঁটা ফোঁটা বৈশিষ্ট্যপূর্ণ গোলাকার দাগ সৃষ্টি করে।

৩. বয়স্ক পাতা ছাড়াও অনেক সময় ফুল ও ফল খেয়ে নষ্ট করে ফেলে।

৪. গাছ মাটির সংস্পর্শে থাকার ফলে কীড়া বা গ্রাব শিকড় বা কান্ড ছিদ্র করার কারণে গাছ ঢলে পড়ে ও শুকিয়ে মারা যায়।




নিরাপদ ফসল উৎপাদন ব্যবস্থাপনা:

১. চারা অবস্থায় আক্রান্ত হলে হাত দিয়ে ধরে পূর্ণবয়স্ক পোকা মেরে ফেলা।

২. গাছে শুকনা ছাই প্রয়োগ করা।

৩. মশারীর জাল দিয়ে গাছ ঢেকে দেয়া।

জৈব বালাইনাশক দ্বারা দমন:

দুই কেজি নিমের পাতা, ১.৫ কেজি নিমের ছাল শিল পাটায় একটু থেতলে নিয়ে, থেতলানো পাতা ও ছাল এর সাথে ৫০ গ্রাম গুড়া সাবান একটি পাত্রে নিয়ে ৫ লিটার পানির সাথে মিশ্রন করে, আগুনে জ্বাল দিয়ে ৫ লিটার পানিকে কমিয়ে ১ লিটার পানিতে পরিণত করে, উক্ত ১ লিটার পানিকে ছেঁকে তাতে ৯ লিটার পানি যোগ করে স্প্রে করতে হবে।

রাসায়নিক পদ্ধতিতে দমন:

আক্রমণ মাত্রা বেশি হলে নিচে উল্লেখিত যেকোন একটি কীটনাশক ব্যবহার করুন, যেমন– একতারা ২৫ ডব্লিউপি ০.২ গ্রাম/লিটার পানি/ নাইট্রো-৫০৫ ইসি / রিপকর্ড ১০ ইসি/ সিকো আলফা ২.৫ ইসি/ মিগ ৫ ইসি/ ফাসটাক ২ ইসি/ প্রবাল ১০ ইসি/ প্রতি লিটার পানিতে ১ মিঃলিঃ হারে মিশিয়ে ৭ দিন পর পর ২ বার গাছে স্প্রে করুন।

==============================================================
সুভাষ চন্দ্র দত্ত, উপসহকারী কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিস ডবলমুরিং, চট্টগ্রাম।
সেল- ০১৮১৫৫৩৫৫৭১

 

 

                                                                                                         

Comments